১৮ বছর আগে রাজধানীতে শিশু অপহরণের পর হত্যায় দু'জনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

১৮ বছর আগে রাজধানীর কাফরুলে ১১ বছর বয়সী শিশু মো. শফিকুল ইসলাম ওরফে মিলনকে অপহরণের পর হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় দেন। এ ছাড়া একজনকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আল আমিন ঘরামী ও মাসুদ রানা। ১৪ বছরের কারাদণ্ড পাওয়া আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল। তাদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া মো. আবদুল মোতালেব ওরফে মোতা ও আমিরুল ইসলাম ওরফে রুবেলকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

২০০৮ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানার উত্তর সেনপাড়া এলাকা থেকে শিশু শফিকুল নিখোঁজ হয়। পরে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ সাভারে নদীতে ফেলে দেয় আসামিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন