শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার, একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার, একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ফন্ট সাইজ:

একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের শক্তি প্রদর্শন করলো উত্তর কোরিয়া। চলতি মাসে চতুর্থবারের মতো তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে, নিজেদের শক্তিমত্তা প্রদর্শন এবং মনোযোগ আকর্ষণের লক্ষ্যেই তারা নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম কি জুং বলেন, তারা নিজেদের ইরানের মতো দুর্বল নয় প্রমাণ করতে চাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চীন সফরকে সামনে রেখে চাপ সৃষ্টিরও চেষ্টা করছে উত্তর কোরিয়া।

আগামী মে তে ট্রাম্পের চীন সফর করার কথা। সফরে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী জি মায়উং এবং কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে।
রোববার উত্তর কোরিয়ার পূর্ব সৈকত অঞ্চল সিনপো শহরের নিকট থেকে স্থানীয় সময় ভোর ৬টায় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ১৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সমুদ্রে পতিত হয়। পারমাণবিক বোমা উন্নত করা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বৃদ্ধি করছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে ক্রমাগত চাপ প্রয়োগের ধারাবাহিকতায় পিয়ংইয়ং প্রায়ই সামরিক মহড়া চালাচ্ছে। এ পরিস্থিতিতে সিউলের নিরাপত্তা নিশ্চিতে ২৮ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন