হরমুজ প্রণালি বন্ধকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বললেন আমিরাতের প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বললেন আমিরাতের প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ বিন মুবারক আল হাজেরি ইরানের হরমুজ প্রণালি বন্ধের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধের যেকোনো সমাধানে তেহরানের সমস্ত ধরনের হুমকি মোকাবিলা করতে হবে। এমনটাই জানিয়েছে আল জাজিরা। আল হাজেরি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের হরমুজ প্রণালি বন্ধ করা অর্থনৈতিক সন্ত্রাসবাদ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে মোকাবিলা করা উচিত।

তিনি আরও বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয়। তার ভাষায়, এই যুদ্ধের একটি টেকসই সমাধান পেতে হলে ইরানের সব ধরনের হুমকির মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে তাদের পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি, তাদের সংশ্লিষ্ট মিত্র গোষ্ঠীগুলো এবং হরমুজ প্রণালির সম্পূর্ণ ও নিঃশর্ত পুনরায় খুলে দেয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন