হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরেক শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ১টায় তিন মাস বয়সী শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটি কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। গত ৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৪ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৭২ শিশু।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন