যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে এখনো দীর্ঘ পথ বাকি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গালিবাফ বলেন, কিছু বিষয়ে আলোচনায় সিদ্ধান্তে পৌঁছানো গেছে। আবার কিছু বিষয়ে হয়নি। আমরা এখনো চূড়ান্ত সমঝোতা থেকে অনেক দূরে আছি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রাখায় বার বার আস্থাভঙ্গের অভিযোগ তুলে শনিবার ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দেয়। এর আগে প্রণালিটি দিয়ে নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোকে ফি দেয়ার প্রস্তাব দিয়েছিল ইরান। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সিএনএনকে জানান, যারা এই ফি পরিশোধ করবে তাদের জাহাজগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাকে আরও জটিল করে তুলেছে। তবে গালিবাফ হরমুজ প্রণালির পরিস্থিতিকে তেহরানের জন্য একটি কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, আমরা শত্রুকে ধ্বংস করিনি। তাদের এখনো অর্থ ও অস্ত্র রয়েছে। কিন্তু কৌশলগতভাবে তারা আমাদের সামনে পরাজিত হয়েছে।

Hafiz Mohammed
১ মাস আগেএমেরিকান প্রেসিডেন্ট হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন অসুস্থ একজন সাইকপেথ্য , এর কোনই যোগ্যতা নেই পৃথিবী শাসনের , যতদিন এই অসুস্থ মানুষটা এমেরিকার মতন সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট থাকবে ততদিন পৃথিবী নিরাপদে থাকতে পারে না তাই এর বিদায়ের ঘন্টা সামনের নভেম্বর বাজতে যাচ্ছে কিন্তু সেটাও অনেক দূরে মনে হচ্ছে ।