হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের নৌবাহিনীর

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের নৌবাহিনীর

ফন্ট সাইজ:

ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে সতর্ক করেছে যে, এই পথ দিয়ে কোনও জাহাজ চলাচলের চেষ্টা করলেই সেটিতে হামলা করা হবে।  এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের নৌবাহিনী। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এই সমুদ্রপথ দিয়ে চলাচলের চেষ্টা করা যেকোনও জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে। প্রণালিটি পুনরায় খোলার ঘোষণা দেয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই অবস্থানের পরিবর্তন এলো।

ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে শনিবার আইআরজিসি নৌবাহিনী জানায়, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালি বন্ধ থাকবে। তাদের মতে, এই অবরোধ যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধের চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত কোনও জাহাজ যেন নোঙর না ওঠায়। হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন