স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা নারী জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকালে চামারি আতাপাত্তুর নেতৃত্বে লঙ্কান দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশের মাটিতে এটিই শ্রীলঙ্কা নারী দলের প্রথম দ্বিপক্ষীয় সফর। ঢাকায় পৌঁছানোর পর বিকেলেই সফরকারীরা রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে। আগামী ২০শে এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৫শে এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই উড়াল দেবে সিলেটে। সেখানে ২৮শে এপ্রিল, ৩০শে এপ্রিল এবং ২রা মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সফরের শ্রীলঙ্কা নারী দলের নতুন প্রধান কোচ জেমি সিডন্স। বাংলাদেশের পুরুষ জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ এবার লঙ্কান নারীদের নিয়ে বাংলাদেশে এসেছেন। শক্তিশালী দল নিয়েই সফরে এসেছে তারা। ওয়ানডের জন্য ১৬ জন এবং টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হলেও এর আগে ২০২৩ সালে শ্রীলঙ্কার মাটিতে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সিরিজে ওয়ানডেতে ১-০ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জয় পায় লঙ্কানরা। এবার ঘরের মাঠে টাইগ্রেসদের প্রতিশোধ নেয়ার সুযোগ।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, ইমেশা দুলানি, হানসিমা করুণারত্নে, কাউশিনি নুথ্যাঙ্গানা, হর্ষিতা সমরাবিক্রমা, নিলাক্ষিকা সিলভা, পিউমি ওয়াথসালা, কাভিশা দিলহারি, ডেউমি বিহাঙ্গা, মালকি মাদারা, কাভ্যা কাভিন্দি, চেথানা বিমুক্তি, ইনোকা রানাওয়েরা, সুগান্ধিকা কুমারি, নিমেশা মাদুশানি।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, ইমেশা দুলানি, হানসিমা করুণারত্নে, কাউশিনি নুথ্যাঙ্গানা, হর্ষিতা সমরাবিক্রমা, নিলাক্ষিকা সিলভা, রাশমিকা সেউওয়ান্দি, কাভিশা দিলহারি, ডেউমি বিহাঙ্গা, মালকি মাদারা, মিথালি আয়োধ্যা, ইনোকা রানাওয়েরা, সুগান্ধিকা কুমারি, নিমেশা মাদুশানি।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে শ্রীলঙ্কার মেয়েরা
স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
