গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ রাফি (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মো. আবির হোসেন (২৩)। গত শুক্রবার রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এই অভিযান পরিচালনা করেন। টাস্কফোর্সের এ অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে রাতভর অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯টি এক্সটেসি, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১টি বিয়ার ও ৩ বোতল ভোতকা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান- গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল ইসলাম জানান- রিসোর্টটিতে রাতে ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। এ আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নেন জাহিদুল আলম। কিন্তু এ ধরনের পার্টির জন্য কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি।
গাজীপুরে রিসোর্টে অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
