ইরানের দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

হরমুজ প্রণালিতে ভারতের জাহাজে ইরানের আক্রমণ

ইরানের দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালির কাছে ইরানি বাহিনীর গুলিতে একটি ভারতীয় পতাকাবাহী ট্যাংকার আক্রান্ত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে বলে সংবাদ সংস্থা
সূত্র জানা গেছে।

ইরানের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ফাতালিকে সন্ধ্যা সাড়ে ছটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
শনিবার হরমুজ প্রণালি পেরোনোর সময় ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিশানা করে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। ‘জগ অর্ণব’ নামের ওই ট্যাঙ্কারটি ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে ইরাক থেকে আসছিল। ওই ট্যাঙ্কারটির পিছনেই ছিল আরও একটি ভারতীয় ট্যাঙ্কার ‘সানমার হেরাল্ড’। যদিও সেই জাহাজটির উপর আক্রমণ হয়নি বলেই জানা গিয়েছে। আক্রান্ত ট্যাঙ্কারটিতে প্রায় বিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। এর কিছুক্ষণ আগেই খবর আসে যে দুটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে।

সংবাদ সংস্থা জানিয়েছে, যেহেতু হরমুজ প্রণালিতে ভারতীয় নৌবাহিনীর কোনো জাহাজ নেই, তাই তারা ঘটনাটির তথ্য জানার চেষ্টা করছে। অবশ্য ওমান ভারতের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার মোতায়েন রয়েছে।