‘বনলতা এক্সপ্রেস’র নতুন রেকর্ড

‘বনলতা এক্সপ্রেস’র নতুন রেকর্ড

ফন্ট সাইজ:

উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার আয়ে নতুন ইতিহাস গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত এই ছবিটি মুক্তির দুই সপ্তাহেই এতদিন শীর্ষে থাকা ‘হাওয়া’র লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো সূত্রে জানা যায়, ‘হাওয়া’ উত্তর আমেরিকায় আয় করেছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার। অন্যদিকে, ‘বনলতা এক্সপ্রেস’ প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার; যা ইতিমধ্যেই নতুন রেকর্ড গড়েছে। স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র চার লাখ ডলারের ক্লাবে প্রবেশ করতে পারে।

পরিচালক তানিম নূর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও একধাপ এগিয়ে নেবে। বর্তমানে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের মোট ২২টি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে চলছে সিনেমাটি। তারকাবহুল ছবিটিতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন