কুষ্টিয়ায় ড্যাবের মানববন্ধন

কুষ্টিয়ায় ড্যাবের মানববন্ধন

ফন্ট সাইজ:

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর সাবেক সভাপতি, জেলা ড্যাবের সভাপতি ও প্রবীণ চিকিৎসক ডা. রফিকুল হক বাবলুকে লাঞ্ছনা এবং মব সৃষ্টির মাধ্যমে ট্রাস্টি বোর্ড থেকে অবৈধভাবে অপসারণের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ড্যাব নেতা ডা. ফজলুল হক, ডা. নাসিমুল বারী বাপ্পী, ডা. শহিদুল ইসলাম, ডা. আশরাফুল ইসলাম দারা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনএসবি চক্ষু হাসপাতাল একটি দাতব্য প্রতিষ্ঠান। সেখানে একটি চলমান ট্রাস্টি বোর্ডকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে ভেঙে দেয়া আইনসম্মত নয়। পাশাপাশি একজন প্রবীণ ও জনপ্রিয় চিকিৎসক নেতার সঙ্গে অশোভন আচরণ চিকিৎসক সমাজকে গভীরভাবে হতাশ করেছে। তারা বলেন, ডা. রফিকুল হক বাবলুর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে যারা বিশৃঙ্খলা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে বক্তারা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন