খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, শনিবার আনুমানিক ভোর সাড়ে ৪টা দিকে কনস্টেবল সম্রাট বিশ্বাস অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রতক্ষদর্শীদের মতে নিজের ব্যবহৃত অস্ত্রে সম্রাট গুলিবিদ্ধ হয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
