এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে। এর আগে পরীক্ষা ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শনিবার পরীক্ষার বিষয়টি জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অন্যদিকে বিষয়টি মানবজমিনকেও নিশ্চিত করেছে শিক্ষামন্ত্রণালয়ও।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হত।
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬, ২ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
