গত দুই সরকারের টিকা না দেয়ার ব্যর্থতা ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

গত দুই সরকারের টিকা না দেয়ার ব্যর্থতা ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

সারা দেশে শিশুদের হামের টিকা না দেয়ার ফলে বিগত দুই সরকারের 'জীবনবিনাশী ব্যর্থতা' ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।
শনিবার ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে 'হামে'র টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে।

এ জন্য প্রধানমন্ত্রী সকল চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীসহ সবাইকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন সেই সকল পিতামাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। 
তিনি বলেন, আমাদের মনে রাখা দরকার, স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয় বরং সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।

Md.Habibur Rahman

১ মাস আগে

সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়ার কারনে মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে।

miah

১ মাস আগে

কথা হচ্ছে, আপনার তো বিশাল পরিকল্পনা। আপনি গত ১৮ মাসে, সরকার যে জায়গা গুলোতে ভুল করছে শেয়গুলা নোট নেন নাই কেনো? আপনার বিশাল পেয়াদা বাহিনি, খালি চান্দা না খেয়ে, তারা ডাটা সংগ্রহ করে নাই কেন। আপনারা কেউই জানতে পারলেন না যে টিকা দেয়া হচ্ছে না? তাহলে কি করছিলেন?

Andalib

১ মাস আগে

আওয়ামী লীগ আমলে টিকা না দিয়ে থাকলে গত বছরই অনেক শিশু হামে আক্রান্ত হতো। গত বছর তো এমন কিছু শুনিনি।‌ না জেনে কথা বললে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে আর তাতে লাভ হবে আওয়ামী লীগের।

tareq

১ মাস আগে

goto dui sorkar na bole goto yunus sorkar bolle jonogon biswas korbe. fachist sorkar tikar bisoye khubi socheton chilo ata deshi bidashi sobai srikar korbe

মন্তব্য করুন