মসজিদে মাইকিং করে চশমা বিক্রি, স্বাস্থ্যকর্মীকে জরিমানা

মসজিদে মাইকিং করে চশমা বিক্রি, স্বাস্থ্যকর্মীকে জরিমানা

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সদরে ১২০০ টাকার চশমা ১৫০ টাকায় বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করায় সাদ্দাম হোসেন (৩২) নামে এক স্বাস্থ্যকর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন খন্দকার জানান, গোপন সংবাদে জানতে পারি গ্রামের পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে সাধারণ মানুষকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ আদায় করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১২০০ টাকার চশমা ১৫০ টাকায় বিক্রির লোভ দেখিয়ে ডায়াবেটিস, রক্তচাপ, ওজন ও উচ্চতা পরিমাপের জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০ টাকা আদায় করা হচ্ছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা অনুযায়ী ওই স্বাস্থ্যকর্মীকে জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন