বর্জ্য নিষ্কাশনে নরসিংদী পৌরসভায় ৫টি ডাম্প ট্রাক হস্তান্তর

ফন্ট সাইজ:

কঠিন বর্জ্য নিষ্কাশনের জন্য সারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে শহরগুলোতে ১০টি করে ডাম্প ট্রাক বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় নরসিংদী পৌরসভাকে ৫টি ডাম্প ট্রাক সরবরাহ করেছে নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শুক্রবার দুপুরে নরসিংদী পৌরসভা কার্যালয়ে সামনে নরসিংদী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শিউলী রহমান তিন্নির নিকট এসব ডাম্প ট্রাক হস্তান্তর করেন নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন।

ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পে প্রদানকৃত এই ডাম্প ট্রাকগুলো নরসিংদী শহরের বর্জ্য নিষ্কাশন ও সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নরসিংদী পৌর প্রশাসক শিউলী রহমান তিন্নি। এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদী সদরের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, সহকারী প্রকৌশলী সাজাহান মিয়া, শহর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, সহকারী মোটরযান পরিদর্শক মিনহাজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন