তাওহীদ হৃদয়কে যোগ্য সঙ্গ দিতে পারলেন না টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ব্লেয়ার টিকনারের করা ৪৪তম ওভারের চতুর্থ বলে রিভার্স শট খেলতে গিয়ে উইকেটরক্ষক টম ল্যাথামের হাতে ধরা পড়েন। দলীয় ১৯৪ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারালো বাংলাদেশ। এরপর রিশাদকেও ফেরান টিকনার। শরীফুল সাজঘরে ফিরে যান প্রথম বলে। এই দুজনকে হারিয়ে বিপদে পড়ে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে জিততে টাইগারদের ২৪ বলে আরো ৪৫ রান করতে হবে। হাতে আছে ২ উইকেট।
সাজঘরে ফেরার আগে ১৪ বলে ৬ রান করেন মিরাজ। নয় ম্যাচ আগে শেষবার ফিফটি করেছিলেন তিনি। ২০২৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৮৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন।
১৭ বলে ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
খেলা
১ মাস আগে
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ৭ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
