আপত্তিকর বক্তব্য ঘিরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে

আপত্তিকর বক্তব্য ঘিরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আপত্তিকর বক্তব্যকে ঘিরে তার মোহাম্মদপুরের বাসার সামনে বিক্ষোভ করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এসময় আন্দোলনকারীদের একজনকে ইট দিয়ে মারার চেষ্টার অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনী নন্দীকে হেফাজতে নেয় পুলিশ।
সম্প্রতি এক টিভি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান। তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে মোহাম্মদপুরে তার বাসার সামনে প্রতিবাদ জানাতে যান বিএনপির নেতাকর্মীরা।

পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপা প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে তাঁর বাসার সামনে কয়েকজন অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। রাশেদ প্রধানের বাসার অদূরে আন্দোলনকারী দুই ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় রাশেদ প্রধানের পিএস জনি নন্দী আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা জুয়েল রানা আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জনি নন্দীকে ছেড়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হারুন আল রশিদ

১ মাস আগে

প্রিয় পত্রিকা মানবজমিন, মন্তব্য প্রতিবেদন বা সম্পাদকীয় লিখে ক্ষমতাশীন দলকে অকারন অনাসষ্টি থেকে বিরত থাকতে পরামর্শ দিন। কারন আমাদের কথা অত দুরে পৌঁছাবে না।

Md Muzibur Rhaman

১ মাস আগে

এখানে রাশেদ প্রধানের দোষনাই,পানি যে পাত্রে রাখে সেইরুপ ধারনকরে,জামায়াতের সাথেমিশে তার অবস্থাও এইরকম হয়েছে।

Iqbal miah

১ মাস আগে

Santrasi Jara tader sabaike greaptar koren Rashed pradan saho

ja

১ মাস আগে

এভাবে চলতে থাকলে নতুন নামে বিভিন্ন কায়দায় দীর্ঘ দিন ধরে চলতে থাকা মব বৈধতা পাবে।

মোহাম্মদ শাহ আলম

১ মাস আগে

সমালোচনার একটা মাত্রা উচিৎ। সাধারণত সুস্থ মানুষের মধ্যে এই গুণ আছে।

Andalib

১ মাস আগে

রাশেদ খানের বাবা শফিউল আলম প্রধান ছিলো সাত খুনের দন্ডপ্রাপ্ত আসামী। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তার সাত খুন মাফ করে তাকে মুক্ত করে দেন। অনেক বছর এই খুনী বিএনপি ঘনিষ্ঠ ছিলো।
তার মৃত্যুর তার ছেলে এখন তারেক বিরোধী।
রক্ত দেখতে হবে না !!!

Mozammel

১ মাস আগে

সমালোচনা করার অধিকার থাকা উচিত। কথার মাধ্যমে যুক্তি খন্ডানো দরকার। ইট নিয়ে মারামারি ঠিক না।

মন্তব্য করুন