কিউই শিবিরে প্রথম আঘাত শরীফুলের

কিউই শিবিরে প্রথম আঘাত শরীফুলের

ফন্ট সাইজ:

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে দেখেশুনে শুরু করেছে কিউইরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, নিউজিল্যান্ড ৭.২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন হেনরি নিকোলস (১০) ও উইল ইয়ং (১)। ব্যক্তিগত ৭ রানে নিক কেলিকে বোল্ড করেন পেসার শরীফুল ইসলাম। 

ম্যাচ শুরুর আগে বাংলাদেশ একাদশে এক নাটকীয় পরিবর্তন দেখা যায়। টসের সময় দেওয়া তালিকায় প্রথমে মোস্তাফিজুর রহমানের নাম থাকলেও শেষ মুহূর্তে জানা যায় তিনি খেলছেন না। ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় মোস্তাফিজকে বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দলের ম্যানেজার নাফিস ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।

প্রথম ওভারেই বোলিং আক্রমণে আসেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে তিনি ৬ রান দিলেও পরের ওভারে মাত্র ১ রান দিয়ে কিউই ব্যাটারদের চাপে রাখেন। অন্যপ্রান্তে শরীফুল ইসলাম ছিলেন আরও বেশি কিপটে। নিজের করা প্রথম ২ ওভারে কোনো বাউন্ডারি না দিয়ে খরচ করেছেন মাত্র ২ রান। 

বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন