লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইল একাধিক ‘আগ্রাসী কর্মকাণ্ড’ চালিয়েছে, যা সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।
লেবাননের সেনাবাহিনী সামাজিক মাধ্যমে এক বার্তায় দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের একাধিক আগ্রাসী পদক্ষেপের কারণে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও, এর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।
লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে বসবাসকারীদের নিরাপত্তা ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি, তাই সবাইকে সতর্কভাবে চলাফেরা করতে হবে।
তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: ডন।
