বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ফন্ট সাইজ:

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার ভোর ৬.২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ই এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার ম্যালেরিয়া সনাক্ত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন