পার্বত্য অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার বান্দরবানের সদর উপজেলার সুয়ালক এলাকার ম্রো কমপ্লেক্সে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার উন্নয়ন বলতে শুধু অবকাঠামো নয় শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রিক জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে এবং পর্যায়ক্রমে এলাকার সব সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপদ পানির ব্যবস্থা, আধুনিক পদ্ধতিতে জুম চাষ উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিন পার্বত্য জেলার জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করা হবে। দেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। তিনি আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত সুয়ালকের ম্রো কমপেক্সকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মদ ইয়াছির আরাফাত প্রমুখ।
বান্দরবানে পার্বত্য প্রতিমন্ত্রী পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
