আলভী’র বিরুদ্ধে ১৭ই মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভী’র বিরুদ্ধে ১৭ই মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

ফন্ট সাইজ:

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১৭ই মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার প্রতিবেদনের দিন ধার্য ছিল বুধবার। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আজিম আহমেদ প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন প্রতিবেদন জমার এ দিন ঠিক করে দেন। মামলার আরেক আসামি হলেন আলভী’র মা নাসরিন সুলতানা শিউলী, প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গত ২৮শে ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস’র বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই মামলা করেন ইকরা’র বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন