নন্দিত অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের কর্ম ও সৃজনকে স্মরণ ও শ্রদ্ধায় ভরিয়ে দিতে ‘সুহৃদ’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ১৯শে এপ্রিল থাকছে সেমিনার। এ উপলক্ষে তৌকীর আহমেদের সিনেমা নিয়ে অমিতাভ রেজা চৌধুরী, তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে মাসুম রেজা এবং টেলিভিশনে তার সৃজনকর্ম নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান। সেমিনারটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে। এতে তার সিনেমা ও মঞ্চনাটক প্রদর্শিত হবে।
তৌকীরের ছয় দশকের গল্প
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
