নতুন রেকর্ডের অপেক্ষায় সুইফট

নতুন রেকর্ডের অপেক্ষায় সুইফট

ফন্ট সাইজ:

মার্কিন সংগীত জগতের গুরুত্বপূর্ণ ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন পপ তারকা টেইলর সুইফট। আয়োজকদের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট আটটি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এর মধ্যে ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ গানের জন্য ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছে তার ‘দ্য লাইফ অব অ্যা শোগার্ল’ অ্যালবামটি। আগামী ২৫শে মে লাস ভেগাসে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন