আমেরিকায় দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে ‘দম’ সিনেমাটি। চাহিদার কারণে ১৭ই এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত এ ছবি। যার মধ্যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ৭টি থেকে উন্নীত হয়ে ৫০টি হলে চলবে সিনেমাটি। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ই এপ্রিল। সপ্তাহ ঘুরতেই দর্শকদের ব্যাপক আগ্রহে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৭ই এপ্রিল থেকে ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’। আর কানাডার আটটি প্রেক্ষাগৃহে চলবে এটি।
যুক্তরাষ্ট্র-কানাডার ৫৮ হলে ‘দম’
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
