পহেলা বৈশাখ উপলক্ষে প্রচারে এসেছে জেফার রহমান ও প্রীতম হাসান অভিনীত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি বিঞ্জের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। পরিচালক শাহীন জানিয়েছেন, বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিঞ্জের অ্যাপেও দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন। এতে আরও অভিনয় করেছেন- মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।
ইউটিউবে ‘তুমি আমি শুধু’
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
