সংলাপ ব্যর্থ হলে যুক্তরাষ্ট যুদ্ধের জন্য প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সংলাপ ব্যর্থ হলে যুক্তরাষ্ট যুদ্ধের জন্য প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি শান্তিচুক্তিতে সম্মত না হয়, তাহলে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে। অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে এই হুঁশিয়ারি দিলেন তিনি।

হেগসেথ ইরানের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তিনি জানান, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যতদিন প্রয়োজন ততদিন চলবে।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন