‘মুশফিক ভাই দলে থাকলে অধিনায়ক হিসেবে কাজ সহজ হতো’

‘মুশফিক ভাই দলে থাকলে অধিনায়ক হিসেবে কাজ সহজ হতো’

ফন্ট সাইজ:

আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলে সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমকে ফেরানের চেষ্টা করেন মেহেদি হাসান মিরাজ। মিডল অর্ডারে টিম ম্যানেজম্যান্টের দুশ্চিন্তা কাটাতে অভিজ্ঞ মুশফিককে দলে টানতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে অবসর থেকে না ফেরার সিদ্ধান্ত মুশফিকের। মিরাজ বলেন, ‘মুশফিক ভাইয়ের মতো একজন খেলোয়াড় দলে থাকলে অধিনায়ক হিসেবে কাজ অনেক সহজ হয়ে যায়।’

তবে মুশফিকের অবসরের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন মিরাজ। একই সঙ্গে তিনি মনে করেন, ফিটনেস বিবেচনায় মুশফিক আরও কিছুদিন খেলতে পারতেন। মিরাজ বলেন, ‘প্রথমবার অধিনায়ক হওয়ার সময় মুশফিক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। তবে তিনি এখন শুধু টেস্টে মনোযোগ দিচ্ছেন এবং ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন। এটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বোর্ডসহ সবার সিদ্ধান্তের অংশ।’

মিডল অর্ডার নিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে কিছু অভিজ্ঞ ও সম্ভাবনাময় খেলোয়াড়কে সুযোগ দেওয়া হচ্ছে, যাতে একটি শক্ত সমন্বয় গড়ে তোলা যায়। লিটনকে আলাদা করে মিডল অর্ডারে আনা হয়নি, বরং ঘাটতির জায়গা পূরণে তাকে সেখানে ব্যবহার করা হচ্ছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন