হজ ফ্লাইট ১৮ই এপ্রিল শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ই এপ্রিল শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ই এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। প্রথমদিনে ফ্লাইট রয়েছে ১৪টি। প্রথম ফ্লাইটটি ১৮ই এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে। তার আগে ১৭ই এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ১৭ই এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি ১৮ই এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস এয়ারলাইনসের।

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০শে মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১লা জুলাই শেষ হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন