গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২টি শিশুর হামে মৃত্যু হয়েছে। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

১৫ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১৬ এপ্রিল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব শিশুর মৃত্যু হয়।

এ সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮১১ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯২ শিশুর হাম শনাক্ত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন