এনটিআরসির প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

এনটিআরসির প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

ফন্ট সাইজ:

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)-এর অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। নির্ধারিত পরীক্ষার তারিখের একদিন আগে হাইকোর্টে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিত করেছেন হাইকোর্ট। তবে, এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করা হয়েছে। বিষয়টি চেম্বার আদালতের শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে।

এরআগে, এনটিআরসি ২০২৬ সালের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগের মাধ্যমে প্রায় ১২ হাজারের বেশি শূন্য পদে প্রার্থী নিয়োগের পরিকল্পনা ছিল এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৮ এপ্রিল। 
তবে নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা ও প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে কয়েকজন প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে নিয়োগ প্রক্রিয়ার কিছু ধারা ও শর্ত চ্যালেঞ্জ করা হয়। এ প্রেক্ষিতে আদালত বিষয়টি শুনানির জন্য গ্রহণ করে এবং প্রাথমিকভাবে নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।

Nurul Amin FCMA

১ মাস আগে

"বার কাউন্সিলের নির্বাচনে কোন হস্তক্ষেপ নাই" - কেন আইনমন্ত্রীকে সাফাই গাইতে হল। ডাল মে কুচ কালা হ্যায়। যে যায় লঙ্কা, সে হয় রাবণ।

মন্তব্য করুন