অধস্তন আদালতে ৪০ লাখ ৪২ হাজার মামলা বিচারাধীন

সংসদে আইনমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখ ৪২ হাজার মামলা বিচারাধীন

ফন্ট সাইজ:

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘মামলার জট নিরসনে ৮৭১ আদালত এবং ২৩২টি বিচারকের পদ সৃজন করা হয়েছে। এছাড়া আরও ৩০৪টি বিচারকের পদ সৃজন প্রক্রিয়াধীন। নতুন ১৫০ জন সিভিল জজ নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

আইনমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয়ভাবে অধস্তন আদালতের স্টেনো-টাইপিস্ট, স্টোনোগ্রাফার, অফিস সহায়ক ও চালকের শূন্যপদে ৭০৮ জন বিচার বিভাগীয় কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিভিন্ন পদে আরও ৫৫৩ কর্মচারী নিয়োগ চলমান রয়েছে।’

বর্তমান সরকার বিচারপ্রার্থী সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং মামলার জট নিরসনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

MUHAMMAD

১ মাস আগে

justice department is getting more day off , getting moe vacations

miah

১ মাস আগে

And what are you gonna do about it. a civil; case takes 30-40 years to resolve. Can you imagine how many people can affoprd it?

মন্তব্য করুন