বিবর্ণ ড্রয়ের পর সেমিফাইনালে আর্সেনাল

বিবর্ণ ড্রয়ের পর সেমিফাইনালে আর্সেনাল

ফন্ট সাইজ:

ঘরের মাঠে প্রত্যাশিত পারফরম্যান্স না দেখাতে পারলেও চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে পা রেখেছে আর্সেনাল। স্পোর্টিং লিসবনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গোলশূন্য ড্র করেছে গানাররা। প্রথম লেগের ১০ গোলের জয়ই শেষ পর্যন্ত সেমিতে পৌঁছে দিয়েছে ইংলিশ জায়ান্টদের।

চোটের কারণে বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডের অনুপস্থিতিতে ম্যাচজুড়েই ছন্নছাড়া ছিল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও খেই হারায় স্বাগতিকরা। তবে বিরতির আগে লিসবনের একটি শট গোলপোস্টে লেগে ফিরে না এলে কপালে দুঃখ ছিল আর্সেনালের। গোলকিপার দাভিদ রায়ার একটি বড় ভুলও দলকে বিপদে ফেলে। বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা পাল্টায়নি। মাক্সি আরাউহো গোলের সুযোগ নষ্ট করার পর ৮৪তম মিনিটে লিয়ান্ড্রো ট্রোসাডের হেড পোস্টে লাগলে গোলবঞ্চিত থাকে স্বাগতিকরা।

টানা দ্বিতীয় মৌসুমে সেমিতে ওঠা আর্সেনালের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আগামী রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লীগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ গানারদের। এরপর ইউরোপিয়ান শীর্ষ লীগে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন