বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

ফন্ট সাইজ:

ওমরাহ হজ করতে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।

সূত্রটি বলেছে ওমরাহ পালনের উদ্দেশ্যে বুধবার দুপুরে সৌদি আরবে জেদ্দায় যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে সেখান ফেরত পাঠানো হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন