নারায়ণগঞ্জে ঝুট নিয়ে গোলাগুলির ঘটনায় যুবদলের সভাপতিসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে গোলাগুলির ঘটনায় যুবদলের সভাপতিসহ গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর হরিহর পাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকায় হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি যুবদল নেতা মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)। ফতুল্লা থানার ওসি মো. মাহাবুব জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত ১২ই এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় গার্মেন্টের ঝুট (ওয়েস্টিজ মালামাল) নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দু’জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন