বরিশালে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনতলা একটি ভবনের সব কক্ষ চূণবিচূর্ণ হয়ে পড়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদসংলগ্ন একটি তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান-তিনতলা ভবনের নিচতলায় ভোর ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। বিস্ফোরণে ওই ভবনের নিচতলার দরজা-জানালা ভেঙে পার্শ্ববর্তী খালে পড়ে।
এতে সব ক’টি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ওই বাসায় থাকা দু’জনকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন- এ ঘটনায় সিটি এসবি ও পুলিশের দু’টি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।
বরিশালে সিলিন্ডার বিস্ফোরণে ভবন চূর্ণবিচূর্ণ, আহত ২
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
