হকিতে ইতিহাস গড়তে ২০শে এপ্রিল ঢাকা ছাড়ছে মেয়েরা

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো আন্তর্জাতিক হকি আঙিনায় পা রাখতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ‘উইমেন্স এশিয়ান গেমস কোয়ালিফায়িং’ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২০শে এপ্রিল ভোররাতে ঢাকা ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মাধ্যমে হকিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দল হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশের মেয়েদের। আগামী ২৩শে এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক হকিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বাংলাদেশের। গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও হংকং। বাছাইপর্বের ৮টি দলের মধ্যে শীর্ষ চার দল জাপানের নাগোয়াতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট পাবে। এই সফরকে সামনে রেখে বিকেএসপিতে আড়াই মাস ধরে নিবিড় কোচিং ক্যাম্পে ঘাম ঝরিয়েছেন ১৮ সদস্যের চূড়ান্ত দল। কোচ জাহিদ হোসেন রাজুর অধীনে বিকেএসপির খেলোয়াড় ও ঘরোয়া টুর্নামেন্টে ভালো করা প্রতিভাদের সমন্বয়ে গড়া হয়েছে এই শক্তিশালী দল। ২৩শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই মিশনে সফল হতে পারলে আগামী ১৯শে সেপ্টেম্বর জাপানে মূল পর্বে লড়বে বাংলার মেয়েরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন