পহেলা বৈশাখ মানেই নতুন বছর, নতুন শুরু। রঙিন আবহ আর বাঙালিয়ানায় নতুন বছরকে বরণ করে নেয়া। এবারের পহেলা বৈশাখটিও ছিল সে রকম। অন্য সবার মতো তারকারাও মেতেছিলেন নতুন বছর বরণে। কেউ পরিবার নিয়ে উদ্যাপন করেছেন দিনটি। আবার কোনো কোনো তারকা তারকাদের নিয়ে উদ্যাপন করেছেন। তবে বৈশাখের সবচেয়ে বেশি রঙ লেগেছিল বরাবরের মতো টেলিহোমে। সেখানে বৈশাখের পোশাক ও সাজসজ্জায় অনেক শোবিজ তারকা একত্রিত হন। লাল-সাদা পোশাকে দিনভর অন্যরকম একটি দিন উপভোগ করেন। এই তালিকায় ছিলেন- অভিনেত্রী দিলারা জামান, ডলি জহুর, আফজাল হোসেন, আজিজুল হাকিম, ফারুক আহমেদ, মীর সাব্বির, রিচি সোলায়মান, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, আজমেরী হক বাঁধন, সুমাইয়া শিমু, মৌসুমী নাগ, ফারজানা ছবি, ফারজানা চুমকি, মিম চৌধুরী, আনিকা কবির শখ, পারসা ইভানা, আরশ খান প্রমুখ। এদের মধ্যে অনেকেই পরিবার নিয়ে হাজির হন টেলিহোমে। অনেকে আবার পরিবার নিয়ে কিংবা স্বজনদের সঙ্গে উদ্যাপন করেছেন পহেলা বৈশাখ। এর মধ্যে ছিলেন- জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, পরীমনি, চাষী আলম, ইরফান সাজ্জাদ, আঁখি আলমগীর, রবি চৌধুরী, এসডি রুবেল, আসিফ আকবর প্রমুখ। এদিকে, অনেক সংগীত তারকা আবার ব্যস্ত ছিলেন গানে গানে বর্ষবরণে। এদের মধ্যে রয়েছেন- রেজওয়ানা চৌধুরী বন্যা, নগর বাউল জেমস্, কনা, ইমরান মাহমুদুল, ঐশী, কোনাল, লুইপা, ঝিলিক, ব্যান্ড ফিডব্যাক, উচ্চারণ, চিরকুট প্রমুখ। চলচ্চিত্রের অনেক তারকা আবার এফডিসিতে বর্ষবরণে হাজির হন। এদের মধ্যে ছিলেন- আনোয়ারা, ওমর সানী, বাপ্পারাজ, পলি, জনা, মুক্তি, জয় চৌধুরী, সনি রহমান প্রমুখ।
যেমন কাটলো তারকাদের পহেলা বৈশাখ
স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
