চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মুক্তিযোদ্ধা, কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা। মঙ্গলবার রাতে তিনি দেশে ফিরেন। এর আগে গত ৫ই এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। সোহেল রানা বলেন, আল্লাহ্র অসীম রহমতে সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
চিকিৎসা শেষে দেশে সোহেল রানা
স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
