বোমা আতঙ্কে ভুগছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পীরা। এর আগে রজনীকান্ত, থালাপতি বিজয়, অজিত কুমার, ধানুশের বাড়িতে বোমা রাখার খবর ছড়িয়ে পড়ে। এবার এ তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সিটি কন্ট্রোল রুমে একটি ই-মেইল পাঠিয়ে দাবি করা হয়, অভিনেত্রী তৃষার চেন্নাইয়ের বাসায় বোমা রাখা হয়েছে। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গেলেও কিছু পাওয়া যায়নি। যদিও আতঙ্ক কাটেনি তৃষার।
বোমা আতঙ্কে তৃষা
বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
