২০১৫ বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ। উইকেটে দাঁড়িয়ে জেমস অ্যান্ডারসন, স্ট্রাইক প্রান্তে রুবেল হোসেন। এক অবিশ্বাস্য গতির ভেতরে ঢোকানো ডেলিভারিতে অ্যান্ডারসনের স্টাম্প যখন উপড়ে গেল, তখন উল্লাসে ফেটে পড়েছিল পুরো বাংলাদেশ। ইংল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সেই রূপকার রুবেল হোসেন আর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না। ২০২১ সালের ১লা এপ্রিল সবশেষ বাংলাদেশের হয়ে মাঠে নামেন তিনি। আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণ দেন।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রুবেল হোসেন সবসময় বেঁচে থাকবেন দুটি আইকনিক মুহূর্তের জন্য। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করা এবং ২০১০ সালে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করার ম্যাচে শেষ উইকেটটি নেওয়া। এছাড়া ২০১৩ সালে মিরপুরে কিউইদের বিপক্ষে তার ওয়ানডে হ্যাটট্রিকসহ ২৬ রানে ৬ উইকেটের স্পেলটি আজও ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।
রুবেলের ক্যারিয়ার বিশ্লেষণ করলে চার্লস ডিকেন্সের সেই বিখ্যাত উক্তি মনে পড়ে- ‘ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ টাইমস।’ ওয়ানডে ক্রিকেটে তিনি ছিলেন দেশের দ্বিতীয় পেসার হিসেবে ১০০ উইকেট নেওয়া তারকা। ১০৪ ম্যাচে ১২৯ উইকেট শিকার করা রুবেলের বোলিং গড় (৩৪.৩১) এবং স্ট্রাইক রেট (৩৬.২৭) বেশ ঈর্ষণীয়। তবে সাদা বলের ক্রিকেটে যতটা উজ্জ্বল, টেস্ট ক্রিকেটে ততটাই বিবর্ণ ছিলেন তিনি। ২৭ টেস্টে ৭৬.৭৭ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। তার একমাত্র ৫ উইকেটটি (৫/১৬৬) ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে, যা বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে ব্যয়বহুল ৫ উইকেট।
অবসরের ঘোষণায় রুবেল লেখেন, ‘জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
তবে এখনই মাঠ ছাড়ছেন না তিনি। জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ২৭টি, ওয়ানডেতে ১০৪টি এবং টি-টোয়েন্টিতে ২৮টি ম্যাচ খেলা এই পেসার ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বাগেরহাটের অলিগলিতে টেপ টেনিস খেলে বড় হওয়া রুবেল উঠে আসেন পেসার হান্ট প্রতিযোগিতার মাধ্যমে। স্পিড গানে ঝড় তুলে জাতীয় দলে জায়গা করে নেয়া এই বোলার শেষ পর্যন্ত ১২৯ ওয়ানডে উইকেট ও ৩৬ টেস্ট উইকেট নিয়ে থামলেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন
স্পোর্টস রিপোর্টার
খেলা
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৭ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
