টিভিতে যেখানে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

টিভিতে যেখানে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ফন্ট সাইজ:

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই দ্বিপাক্ষিক সিরিজটি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ থেকে কোন চ্যানেলে বা অ্যাপে দেখা যাবে এই লড়াই।

বাংলাদেশে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া অনলাইনে সরাসরি দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে। প্রতিবেশী দেশ ভারত ও নেপালের দর্শকরা খেলা দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোডে। পাকিস্তানে খেলাটি দেখা যাবে পিটিভি স্পোর্টস এবং অনলাইন প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে।

নিউজিল্যান্ডের দর্শকরা সিরিজটি উপভোগ করতে পারবেন স্কাই এনজেড টিভি ও অ্যাপের মাধ্যমে। অস্ট্রেলিয়াতে সিরিজটি সরাসরি দেখাবে ফক্স স্পোর্টস। যুক্তরাজ্য (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড) থেকে দর্শকরা খেলা দেখতে পারবেন টিএনটি স্পোর্টসে। উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে ডিজিটাল স্পোর্টস সেন্টারের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে। এছাড়া বিশ্বের বাকি দেশগুলোতেও একই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন