পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসরে বল হাতে খুব একটা আলো ছড়াতে পারেননি বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই ব্যর্থতা নিয়ে খুব একটা বিচলিত নন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, রিশাদ এখনো শিখছেন। নিউজিল্যান্ড সিরিজে রিশাদ স্বরূপে ফিরবেন বলে বিশ্বাস এই ক্যারিবীয় মাস্টারমাইন্ডের।
পিএসএলের এবারের আসরে রিশাদ হোসেন ৪ ম্যাচ খেলার সুযোগ পান। যেখানে ৭.৫০ ইকোনমি রেটে বোলিং করে তিনি ৪ উইকেট নেন। পরিসংখ্যান আশানুরূপ না হওয়ায় তাকে নিয়ে কিছুটা আলোচনা চললেও সিমন্স রিশাদকে আগলে রাখছেন। রিশাদের অফ-ফর্ম নিয়ে ফিল সিমন্স বলেন, ‘সে (রিশাদ) এখনো তার খেলাটা শিখছে। আমরা জানি লেগ স্পিনারদের ক্ষেত্রে মাঝে মাঝে খারাপ সময় আসে, এমনকি বড়দের ক্ষেত্রেও এমনটা হয়। সে কঠোর পরিশ্রম করছে এবং আশা করি এই সিরিজে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো পারফরম্যান্সে ফিরবে।’
পিএসএল শেষে দেশে ফিরে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে ঘাম ঝরিয়েছেন রিশাদ। নেটে লম্বা সময় ধরে তাকে বোলিং অনুশীলন করতে দেখা গেছে।
রিশাদের ওপর আস্থা হারাচ্ছেন না সিমন্স
স্পোর্টস রিপোর্টার
খেলা
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৬ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
