দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির শীর্ষ পদে বারবার রদবদল হয়েছে। ২০২৪ সালের মে মাসে যখন ফিল সিমন্স দায়িত্ব নেন, তখন সভাপতি ছিলেন ফারুক আহমেদ। সপ্তাহ দুয়েকের মাথায় আসেন আমিনুল ইসলাম। আর গত ৭ই এপ্রিল সব অ্যাডহক কমিটির সভাপতির চেয়ারে বসেছেন তামিম ইকবাল। নেতৃত্বের এই ঘনঘন পরিবর্তন কি তাকে অবাক করে? এমন প্রশ্নে সিমন্স হাসিমুখে উত্তর দেন, ‘জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, এটা জীবন নিয়েই আমার উপলব্ধি। আমি এতটাই চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি যে আমি জানি, প্রতিদিন কত কিছু ঘটে যেতে পারে, তাই কোনো কিছুতেই আমি আর বিস্মিত হই না।’
বিসিবিতে এই দশ মাসে তিনজন সভাপতি বদলে গেলেও নিজের কোচিং প্যানেল বা দলের অনুশীলনে এর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন সিমন্স। তিনি বলেন,‘একটা সিরিজের প্রস্তুতির জন্য আমরা যেভাবে দলকে তৈরি করি বা যে পরিশ্রম করি, সেখানে সভাপতি বদলে যাওয়া কোনো পার্থক্য গড়ে দেয়নি। কোচিং গ্রুপ হিসেবেও আমাদের কাজের ধরনে এটি কোনো প্রভাব ফেলেনি।’
জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প ঠিকঠাক চলেছে বলে জানান কোচ। তিনি বলেন, ‘আমরা কী করছি বা কীভাবে অনুশীলন করছি, তাতে এটা কোনো প্রভাব ফেলেনি। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই সব শেষ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কোনো মানসিক প্রভাব দেখতে পাচ্ছি না। তারা সব কাজ ঠিকঠাক করেছে এবং কেউ কেউ তো স্বাভাবিকের চেয়েও বেশি খেটেছে।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
বারবার বিসিবি সভাপতি বদল
‘এখন আর কিছুই অবাক করে না’
স্পোর্টস রিপোর্টার
খেলা
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৪ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

হারুন উর রশীদ
১ মাস আগেবিসিবিতে একটি ভালো নির্বাচন সব জল্পনা বদলে দিতে পারে!