আন্তর্জাতিক খেতাব ফিরে পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর, চালু কয়েক মাসের মধ্যে

ফন্ট সাইজ:

কক্সবাজার বিমাবন্দরকে ‘আন্তর্জাতিক’ খেতাব ফিরিয়ে দেয়ার কথা বিবেচনা করছে সরকার। আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে সময় লাগবে কয়েক মাস। বিষয়টি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
কক্সবাজার-৪ আসনের এমপি শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে আন্তর্জাতিক নিয়ম-নীতি ও উপযুক্ততা যাচাই করে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের সদনপত্র নেয়া হয়েছে। বিমানবন্দরের পূর্ণলোডে সুপরিসর বিমান অবতরণ ও উড্ডয়ন নিশ্চিত করাসহ অপারেশনাল সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট হতে ১০ হাজার ৭০০ ফুটে বর্ধিত করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তন বিশিষ্ট নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অপারেশনাল সুবিধাদিসহ টেস্টিং, কমিশনিং করে পুরোদমে চালু করতে কয়েক মাস সময় লাগবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন