শোকের দিনে লিভারপুলের বিদায়, সেমিতে পিএসজি

শোকের দিনে লিভারপুলের বিদায়, সেমিতে পিএসজি

ফন্ট সাইজ:

লিভারপুলের জন্য ক্যালেন্ডারের পাতায় ১৫ই এপ্রিল সবসময়ই এক বিষাদের নাম। ১৯৮৯-এর এই দিনে হিলসবোরো ট্রাজেডিতে প্রাণ হারান ক্লাবের ৯৭ জন সমর্থক। সেই শোকের দিনে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিতে হলো অলরেডদের। অ্যানফিল্ডে উসমান দেম্বেলের জোড়া গোলে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের আগে হিলসবোরো ট্রাজেডির স্মরণে নীরবতা পালন করা হয়। এদিন চোট কাটিয়ে ফিরলেও ফ্লোরিয়ান ভির্টৎজ ও আলেক্সান্ডার ইসাকরা কাজের কাজটি করতে পারেননি। ম্যাচের আধঘণ্টা না পেরোতেই উগো একিতিকে স্ট্রেচারে করে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় লিভারপুল। বদলি হিসেবে নামা মোহাম্মদ সালাহ ও কোডি গ্যাকপো দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুললেও লাভ হয়নি। পিএসজি গোলকিপার সাফোনোভ এবং রক্ষণে মার্কিনহোসের দৃঢ়তায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টি পেয়েও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) ভাগ্য সহায় হয়নি লিভারপুলের। উল্টো ৭২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন দেম্বেলে। যোগ করা সময়ে ব্রাডলি বার্কোলার পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি বর্তমান ব্যালন ডিঅর জয়ী এই ফরাসি তারকা।

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার জয়ী দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে পিএসজি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন