রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে সামনে থাকা কয়েকজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর।
বুধবার সকাল ৯টার দিকে হাতিরঝিল এফডিসি সংলগ্ন এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।’
