শ্যামনগরে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

শ্যামনগরে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

ফন্ট সাইজ:

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে উদযাপন হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি ও উত্তরণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সূচনা করা হয়।
মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আযোজনে ছাতিমতলা থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ছাতিমতলায় যেয়ে শেষ হয়। এরপর অতিথিবৃন্দসহ সব শ্রেণী-পেশার মানুষ ছাতিমতলায় পান্তা খাওয়ার অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান, জেলা বিএনপি'র সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবির, উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনির সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং সব শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন