মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের শাসনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
শি জিনপিং বলেন, ‘উন্নয়ন ও নিরাপত্তা সমন্বিত হওয়া উচিত। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।’
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ৪ প্রস্তাব চীনের প্রেসিডেন্টের
অনলাইন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Gupta Badal
১ মাস আগেIts better at last Chinese Premier opened his mouth.